মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ২০২৬ ও ভারত

 


আবারও একটা বিশ্বকাপ পার হয়ে গেল। রাত জেগে আমরা সবাই বিশ্বকাপ দেখলাম। চোখের সামনে দেখলাম স্পেন বিশ্বকাপটা পকেটে পুরে বাড়িতে নিয়ে চলে গেল। ব্রাজিলের আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।

সে ১৬ তম রাউন্ডে নরওয়ের কাছে হেরে তার  সমর্থকদের হতাশ করে বিশ্বকাপ থেকে এ বছরের মতো বিদায় নিল। ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ধুন্ধুমার লড়াই হলো। ফাইনালে মূল পর্বে কোন দলই কাউকে গোল দিতে পারেনি। এক্সট্রা টাইমে স্পেন এক গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়। আর্জেন্টিনার সমর্থকদের হতাশ করে স্পেন বিশ্বকাপের ট্রফিটা তুলে নিয়ে গেল আমেরিকা থেকে। এই নিয়ে স্পেন দুবার ফুটবল বিশ্বকাপ জিতলো। এর আগের বারে ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জিতেছিল, আর এবার 2026 সালে। ফাইনালে আর্জেন্টিনার এই পরাজয় সমগ্র পৃথিবী ব্যাপী আর্জেন্টিনার সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারেনি সহজে। জয় হোক আর্জেন্টিনাও এর আগে তিন বার ফুটবলের বিশ্বকাপ জিতেছে। প্রথমবার আর্জেন্টিনা নেদারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ১৯৭৮ সালে । দ্বিতীয়বার ১৯৮৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। এই বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে খেলেছিলেন কিংবদন্তি ফুটবলার মারাদোনা। এই বিশ্বকাপ হয়েছিল মেক্সিকোতে এবং ফাইনালে


আর্জেন্টিনা ৩-২ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয়। আর তৃতীয়বার কাতারে ১৯২২ সালে আর্জেন্টিনা ফ্রান্সকে পেনাল্টি শুটে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলে নেয়। 
Buy here

আর স্পেন এই ২০২৬ এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয়। ফাইনালে জয় নির্ধারক গোলটি করেন স্পেনের টোরেস।




কোন মন্তব্য নেই:

Featured post

শীতের স্বাস্থ্য-সমস্যা ও তার প্রতিকার How to heal the health problems of Winter season

শীতে পরুন গরম পোশাক শীত একটি সুন্দর মনোরম ঋতু।কিন্তু শীতকাল অনেকের কাছেই খুব সমস্যার, বিশেষ করে যাদের ঠান্ডার ধাত বা অ্যাজমা ইত‍্যাদি...