দেশভাগ কেন ? লোকবিনিময় নয় কেন ?

দেশ = ভূখণ্ড + নাগরিক।
তাহলে দেশভাগের অর্থ মানে কেবল দেশের ভূখণ্ডকে ভাগ নয়,দেশের নাগরিকদেরও ভাগ বাঁটোয়ারা করে নেওয়া।
কিন্তু বাস্তবে তা হয়নি।যে দেশভাগ হয়েছে তাতে কেবল দেশের ভূখন্ডই ভাগ হয়েছে, দেশের নাগরিকদের ভাগ করা হয় নি,মানে লোকবিনিময় করা হয়নি।
তাহলে প্রশ্ন ওঠে,দেশভাগ কেন করা হল ? দেশভাগ করা হল,অথচ লোকবিনিময় করা হল না।তাহলে যে সমস্যার কারণে,বা যে সমস্যার সমাধান করার জন‍্য দেশভাগ করা হল,সে সমস্যা কি সমাধান হল,না কি সমস্যাটা সেই লটকেই থাকলো ?
লোকবিনিময় না করে দেশভাগ করা হল,কেন ?
এই প্রশ্নটার প্রকৃত উত্তর আসলে কি ?
এই প্রশ্নটার প্রকৃত উত্তর, দেশভাগটা ছিল আসলে নেতৃত্বের ব‍্যর্থতা।জিন্না দেশের একটা অংশ ভাগ করে নিতে চেয়েছিল,জিন্নার এই বিচ্ছিন্নতাবাদী ইচ্ছাকে প্রতিহত করার ক্ষমতা সেই সময়কার দুর্বল,অযোগ‍্য নেতৃত্বের ছিল না,তাই তারা বিনা প্রতিরোধে জিন্নার ইচ্ছাকে মেনে নিলো,আর তাই দেশভাগ হল।
সিন্ধুর আল্লা বক্স দেশভাগ চায়নি(তাই আল্লা বক্সকে ওরা মেরে দিলো),উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের খান আব্দুল গফফার খান দেশভাগ চাননি, পাঞ্জাবের সিকান্দার হায়াত খান চাননি,বালুচরাও চায়নি; চেয়েছেটা কে ? না,গুজরাটী জিন্না আর বাংলার সোহরাওয়ার্দী(বাংলার আর কোন নেতা চায়নি, এমনকি যে ফজলুল হক পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেছিলেন তিনিও না।)
তাহলে এতগুলি 'না চাওয়া' থাকা সত্ত্বেও কেবলমাত্র জিন্না আর সোহরাওয়ার্দী চাইতেই তারা পাকিস্তান পেয়ে গেল,এটা কি করে সম্ভব হতে পারে, যদি নেতৃত্বের অপদার্থতা না থাকে ? আর নেতৃত্বের এই অপদার্থতার ফল কেন জনগনকে ভুগতে হবে ?
দেশভাগের সঙ্গে লোকবিনিময়টা হলে সাম্প্রদায়িক সমস্যাটা তখনই মিটে যেত,উদ্বাস্তু সমস্যা বলে কিছু থাকতো না,দাঙ্গা বলে কিছু ঘটতো না।নিজ নিজ দেশে বসে যে যার নিজের কল্কেতে সুখটান দিতো,কেউ কোন আপত্তি করতো না।
কিন্তু দেশভাগের সঙ্গে লোকবিনিময় না হওয়ায় দেশভাগটা কেবল ভূখণ্ডছেদনই হল,সাম্প্রদায়িক সমস্যার কোন সমাধান হল না, বরং সাম্প্রদায়িক সমস্যা নতুন রঙে,নতুন চেহারায় বিস্তার লাভ করছে।
শান্তিপূর্ণভাবে লোকবিনিময় না হওয়াতেই দেশভাগকালীন সময়ে এবং তার পরবর্তী সময়ে ভয়ংকর সব দাঙ্গাগুলো হল,এবং বহু প্রাণহানি ঘটলো ও অফুরন্ত ক্ষতি হল।
লোকবিনিময় না হওয়াতেই উদ্বাস্তু সমস্যা তৈরী হল,যা আজ নতুনভাবে একটা বিশাল সমস্যা হিসেবে হাজির হয়েছে, এনআরসি'র মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং যার ফলে আবার কোটি কোটি মানুষের জীবনে এক নতুন বিভীষিকার কালো অন্ধকার নেমে এসেছে। দেশভাগটা ছিল যেমন একটা ফাজলামি, এটাও তেমনি আর একটা ফাজলামি হতে চলেছে, মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে ফাজলামি।মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
সেইসময় লোকবিনিময় হলে তো এই সমস্যা তৈরি হত না।কারণ,দেশ মানে যেহেতু কেবল ভূখণ্ড নয়,দেশ মানে দেশের মানুষও।তাই দেশভাগ মানে ভূখণ্ড ও মানুষ দুটোকেই ভাগ করা।কেবল ভূখণ্ড ভাগ করলে তাতে অর্ধকার্য সমাধা হয়,আর অর্ধেক কার্য বাকী থেকে যায়। তখনকার নেতৃত্ব আসলে এই অর্ধেক কাজটাই করেছে, পরিপূর্ণ কাজটা করেনি,কাজটা সমাধা করেনি,অর্থাৎ, কাজটা অসম্পূর্ণ রেখে দিয়েছে।পারলে এখনকার নেতৃত্ব সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করুক।কিন্তু তা না করে যদি তারা তাদের পূর্বসূরীদের করে যাওয়া ভুলটাকেই আরো বেশী ঘনীভূত করে তোলে,তাহলে ক্ষত সারার পরিবর্তে তা আরো বিকট আকার ধারণ করবে।
ভূখণ্ড ভাগটাও তো সঠিক হয়নি।সীমান্ত রেখা যেভাবে টানা হয়েছে তাও তো ভুলভাল।খুলনা হিন্দুগরিষ্ঠ হয়েও তা কেন পাকিস্তানে গেলো ? তাহলে এই ভুলের শিকার যারা হয়েছে তাদের দোষ কি ? তারা এর জন‍্য কেন ভুগবে ?কোন নীতিতে তাহলে ভূখণ্ড ভাগ হল ?আর হলই বা কেন ? দেশ মানুষের,কিছু নেতার পৈতৃক সম্পত্তি নয়।তাই দেশের নামে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যা ইচ্ছা খুশী তাই করার কোন অধিকারই কোন নেতার নেই।
আবারও বলছি,দেশ মানে দেশের মানুষ।তাই সেই মানুষের স্বার্থকে মাথায় রেখেই দেশের যাবতীয় কাজ করতে হবে।যে কাজ মানুষের স্বার্থের বিরুদ্ধে সে কাজ কখনো দেশের কাজ হতে পারে না।
তাই ভুলের পুনরাবৃত্তি আর নয়।পুনঃপুনঃ ভুল দেশ ও জাতিকেই দুর্বল করে।মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন‍্য কাজই হল প্রকৃত দেশের কাজ।
জয় হিন্দ।।।।।
(ক্রমশ)


কোন মন্তব্য নেই:

Featured post

শীতের স্বাস্থ্য-সমস্যা ও তার প্রতিকার How to heal the health problems of Winter season

শীতে পরুন গরম পোশাক শীত একটি সুন্দর মনোরম ঋতু।কিন্তু শীতকাল অনেকের কাছেই খুব সমস্যার, বিশেষ করে যাদের ঠান্ডার ধাত বা অ্যাজমা ইত‍্যাদি...