![]() |
| ব্রেনস্ট্রোকের ফলে মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ |
রক্তচাপ ও ব্রেন স্ট্রোক
সুস্থ থাকতে কে না চায় ? সুস্থ থাকার জন্য খুব বেশি কৃচ্ছসাধনের দরকার হয় না।দরকার কেবল একটু স্বাস্থ্য সচেতনতা।সত্যি কথা বলতে কি বেশিরভাগ মানুষের মধ্যেই সেই সচেতনতাটুকু নেই।এইজন্য ডাক্তারের চেম্বারে, হাসপাতালে এত ভিড়।সামান্য একটু সচেতনতার অভাবে অনেক বড় অসুখে পড়তে হয়।সুন্দর আনন্দময় জীবনটা লহমায় সংকটাপন্ন হয়ে পড়ে।
উচ্চ রক্তচাপ, যার আধিক্যের কারণে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মত ঘটনা ঘটে।সামান্য একটু সচেতন হলে,নিয়মিত প্রেসারটা চেক করলে,সামান্য একটু হাঁটাচলা, বা খালিহাতে টুকটাক ব্যায়াম করলেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়, এবং ব্রেন স্ট্রাক ও হার্ট অ্যাটাকের মত বিপদকে দূরে রাখা যায়,অথচ সামান্য অসচেতনতা ও আলসেমির কারণে সেটুকুও করে ওঠা হয় না।ফলে আমাদের সাধের সুখের জীবনটা বিপদাপন্ন হয়।
আসুন,একটু সচেতন ও সক্রিয় হই ও রোগ বালাই দূরে রাখি।
উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের যা করতে হবে -
সাবধানতা-
১.নিয়মিত প্রেসার মাপুন।পারলে বাড়িতে একটা স্টেথোস্কোপ কিনে রাখুন।
২.অতিরিক্ত রিচ ফুড,ফাস্ট ফুড,চর্বি বা কোলেস্টেরল বাড়ে এমন খাবার খাওয়ার ব্যাপারে একটু সংযত হোন।
৩.দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে থাকার অভ্যাস পরিত্যাগ করুন।
৪.আলসেমি পরিত্যাগ করুন।
৫.বিষণ্ণতা, হতাশা, অবসাদে দূর করুন।
৬.নিজেকে কখনো নিঃসঙ্গতায় আবদ্ধ হতে দেবেন না।
যা করণীয়-
১.আনন্দে থাকুন,আনন্দের মধ্যে বাঁচার চেষ্টা করুন।
২.চুটিয়ে গল্পগুজব,রঙ্গরসিকতা,আড্ডা মারুন।
৩.সমবয়স্ক,অসমবয়স্ক সবার সঙ্গেই বন্ধুত্ব করুন।
৪.শিশুদের সঙ্গে খুনসুটি করুন।
৫.টুকটাক কাজকর্ম বা শারীরিক পরিশ্রম করুন।
৬.প্রতিদিন লম্বা পায়ে জোরে জোরে হাঁটুন।
৭.পারলে হালকা পাতলা ব্যায়াম করুন।
৮.দিনের মধ্যে বেশ কয়েকবার জোরে নিঃশ্বাস টেনে হালকা ভাবে ছাড়ুন।
পড়ুন স্বাস্থ্য সম্পর্কিত আরও পোস্ট>>
খাদ্য-
উচ্চ রক্তচাপ কমাতে হলে আপনাকে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে।সবচেয়ে বেশি প্রয়োজন পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার।
পটাশিয়াম সমৃদ্ধ খাবার-
সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কলায়,আর কলা আমাদের দেশে খুবই সহজলভ্য এবং দামেও খুবই সস্তা।তাই নিয়ম করে প্রতিদিন একটি দুটি করে পাকা কলা খান।এছাড়া যেকোন তাজা ফল,আপেল, শাকসবজি, টম্যাটো ইত্যাদি খাবার থেকে শরীরের জন্য প্রয়োজনীয় পটাশিয়াম পাওয়া যেতে পারে।ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার-
চর্বি হীন দুধ, দুধজাত খাদ্যের মধ্যে শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যাবে।ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার-
শরীরের জন্য প্রয়োজনীয় ম্যাগনেশিয়াম পাওয়া যাবে দানা শস্য বা গোটা শস্য, বীচি জাতীয় খাবার, বাদাম,শিমের বীচি, ডাল,ছোলা, লাল চালের ভাত,লাল আটা,আলু,সবুজ শাকসবজি, টমেটো, তরমুজ, দুধ,দই ইত্যাদি খাদ্যের মধ্যে।এছাড়া ডাবের জল,তিলের তেল,দারুচিনি, গ্রীণ টী,ব্ল্যাক টী,সেদ্ধ আলু উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
![]() |
| ব্রেনস্ট্রোকের ফলে মস্তিষ্কের রক্তনালীর মধ্যে জমাট বাঁধা রক্ত |


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন