শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন কিভাবে How to improve your health immunity

ভূমিকা

একজন মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তার বয়স, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবস্থা, তার জীবনাচার, তার খাদ্যাভ্যাস ইত্যাদি।
How to improve your health immunity
Regular exercise

বয়স


শিশু ও বৃদ্ধ বয়সে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম থাকে। আবার তরুণ বয়সে রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি থাকে।

শারীরিক ও মানসিক স্বাস্থ্য

কোন মানুষ শারীরিক বা মানসিক ভাবে যদি ভালো অবস্থায় না থাকেন, যদি দুর্বল বা অসুস্থ অবস্থায় থাকেন বা অপুষ্টিতে ভোগেন তাহলেও তার রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কম থাকে। আবার যে মানুষ সুস্থ ও নীরোগ বা শারীরিক বা মানসিক ভাবে বলশালী তার রোগপ্রতিরোধ ক্ষমতাও বেশি।সে রোগের বিরুদ্ধে ভালো লড়াই দিতে পারে। অসুখবিসুখ তাকে অত সহজে ঘায়েল করতে পারে না।
How to improve immunity
পুষ্টিকর খাদ্য

জীবনাচার

একজন মানুষের জীবনযাপন পদ্ধতিও তার রোগপ্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। পরিষ্কার পরিচ্ছন্নতা, কাজকর্ম বা শরীরচর্চা, সঠিক পরিমাণে ঘুম, সঠিক সময়ে ঘুম, হাঁটাচলা, মানুষের সঙ্গে মেলামেশা, আড্ডা, খোলামেলা স্বাস্থ্যকর দূষণহীন পরিবেশে জীবনযাপন মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার অন্যদিকে অনিয়মিত জীবনযাপন, ঠিকমতো না ঘুমানো, নেশা করা, রাত জাগা, কুসঙ্গে মেলামেশা, অস্বাস্থ্যকর বা পুষ্টিহীন খাবার খাওয়া, খাওয়াদাওয়ায় অনিয়ম একজন মানুষের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলে, এবং রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
স্বাস্থ্য বিষয়ক অন্যান্য পোস্টগুলি দেখুন
Health immunity
আদাসহ লেবুজল

খাদ্যাভ্যাস

খাদ্যাভ্যাস এবং সঠিক খাদ্য গ্রহণ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। পরিমাণ মতো জল পানও খুব জরুরি। জল কম খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
খাদ্য সময়মতো গ্রহণ করা খুব জরুরি।অসময়ে খাদ্যগ্রহণ বিভিন্ন সমস্যা তৈরি করে, গ্যাস সৃষ্টি করে, রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস করে।
এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন,ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ,জল সবগুলোই পর্যাপ্ত পরিমাণে থাকে। প্রোটিন জাতীয় খাদ্য শরীরে অ্যান্টিবডি তৈরি করে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবার ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য, যেমন, সবুজ শাকসবজি, ফলমূল,লেবু, আমলকি, কামরাঙা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি জিঙ্ক সমৃদ্ধ খাবারও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
অন্যদিকে তেলেভাজা, ফাস্টফুড,প্রোসেসড ফুড, ভাজাভুজি শরীরের অবস্থা কাহিল করে দেয়। তাছাড়া এসব থেকে শরীর কোন পুষ্টি উপাদানও পায় না।
বর্তমানে করোনা ভাইরাসের(Coronavirus) সংক্রমণে কোভিড-১৯(Covid-19) রোগ সমগ্র পৃথিবী জুড়ে মহামারীর আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে সবারই নিজের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার বিষয়ে সচেতন থাকা জরুরী, এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবরকম চেষ্টা করা উচিত। কারণ, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকলে কোন রোগী শরীরকে সহজে কাবু করতে পারবে না। সবাই সচেতন হোন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ

স্বাস্থ্য বিষয়ক অন্যান্য পোস্টগুলি দেখুন

কোন মন্তব্য নেই:

Featured post

শীতের স্বাস্থ্য-সমস্যা ও তার প্রতিকার How to heal the health problems of Winter season

শীতে পরুন গরম পোশাক শীত একটি সুন্দর মনোরম ঋতু।কিন্তু শীতকাল অনেকের কাছেই খুব সমস্যার, বিশেষ করে যাদের ঠান্ডার ধাত বা অ্যাজমা ইত‍্যাদি...