নারী আন্দোলনের সীমাবদ্ধতা বা ব‍্যর্থতার বিভিন্ন দিক

Feminism

নারী আন্দোলন বা নারীবাদী আন্দোলন বা ফেমিনিস্ট মুভমেন্ট বা ফেমিনিজম আজ আধুনিক যুগের অন্যতম দিক। বর্তমানে নারীর জীবনের অনেক উন্নতি ঘটেছে, তারা আজ অনেকটাই স্বাধীন। তারা আজ নিজের মতো করে নিজের জীবন গড়ে নিতে পারছে বা চালিত করতে পারছে। পুরুষেরাও স্বাভাবিকভাবেই তা মেনে নিচ্ছে। নারীর জীবনের আকাশ আজ অনেকটাই উন্মুক্ত।

যদিও প্রাচ‍্যে ও পাশ্চাত্যে তফাত অনেক।১৮৪৮ সালে সেনেকা ফলস কনভেনশনের মধ‍্য দিয়ে নারীবাদী আন্দোলনের সূচনা বলে ধরা হয়,আর আজ ২০১৮ সাল,অর্থাৎ নারী আন্দোলন ইতিমধ্যে ২৭০ বছর অতিক্রম করেছে।নারী আন্দোলনের ফলশ্রুতিতেই হোক,আর যুগের স্বাভাবিক দাবিতেই হোক,ইতিমধ্যে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন‍্য,তাদের স্বাধীনতা প্রদানের জন‍্য,তাদের ক্ষমতায়নের জন‍্য,তাদের জীবনের মানের সার্বিক উন্নয়ন


ও অগ্রগতির জন‍্য সমগ্র বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্রের তরফে ও রাষ্ট্রপুঞ্জের তরফে অনেক রকম আইনকানুন তৈরি হয়েছে ও সেই সাথে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে নারীর জীবনে এখন অনেক পরিবর্তন এসেছে।
তারা এখন আর কেবল ঘরের মধ্যে বন্দী নেই বা পর্দার আড়ালে ঢাকা পড়ে নেই, তারা আজ বাইরে বেরিয়ে এসেছে, লেখাপড়া করছে,খেলাধুলা করছে, চাকরিবাকরি করছে,

ব‍্যবসাবাণিজ‍্য করছে, সাংবাদিকতা করছে,অভিনয় করছে ইত্যাদি ইত্যাদি।সবদিকেই তারা আজ পুরুষের সঙ্গে সমানতালে পা মিলিয়ে চলছে।তাদের মধ্যে তৈরি হয়েছে স্বাতন্ত্রবোধ,আত্মসম্মানবোধ, স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা, পুরুষের অধীনস্থ হয়ে না থাকার মানসিক দৃঢ়তা, এমনকি পুরুষকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা। বাস্তবিকপক্ষেই তারা আজ পুরুষতন্ত্রের শিকল ছিঁড়ে পুরুষতন্ত্রের খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে।














কোন মন্তব্য নেই:

Featured post

শীতের স্বাস্থ্য-সমস্যা ও তার প্রতিকার How to heal the health problems of Winter season

শীতে পরুন গরম পোশাক শীত একটি সুন্দর মনোরম ঋতু।কিন্তু শীতকাল অনেকের কাছেই খুব সমস্যার, বিশেষ করে যাদের ঠান্ডার ধাত বা অ্যাজমা ইত‍্যাদি...