রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

শীতের স্বাস্থ্য-সমস্যা ও তার প্রতিকার How to heal the health problems of Winter season

How to heal the health problems of Winter season
শীতে পরুন গরম পোশাক

শীত একটি সুন্দর মনোরম ঋতু।কিন্তু শীতকাল অনেকের কাছেই খুব সমস্যার, বিশেষ করে যাদের ঠান্ডার ধাত বা অ্যাজমা ইত‍্যাদির সমস্যা আছে।
শীতে যাদের স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় শীতকালে তাদের যথাসম্ভব উষ্ণতা ও রৌদ্রকরোজ্জ্বল পরিবেশে থাকার চেষ্টা করতে হবে।
এবার শীতে সাধারণত যে সমস‍্যাগুলো হয় তা নিয়ে আলোচনা করা যাক-
১. শীতে সর্দি, কাশি,শ্বাসকষ্ট, নাসারন্ধ্র জ‍্যাম হওয়া, পলিপস্,সাইনাস ইত্যাদি উপসর্গ অনেকের দেখা দেয়। শীতকালটা এদের কাছে বিব্রতকর ও কষ্টদায়ক হয়ে ওঠে।সম্ভবত সূর্যতাপের স্বল্পতার কারণে শরীরের আভ‍্যন্তরীণ শরীর-ঘড়িটার ছন্দ নষ্ট হয় এবং শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন এর উৎপাদন কম হয়। ফলে শীতে শরীর স্বাস্থ্যের স্বাভাবিক ছন্দ ও সুস্থতার ভারসাম্য নষ্ট হয়।
সবসময় ঘরবন্দী না থেকে বাইরে আলোঝলমলে রৌদ্রকরোজ্জ্বল পরিবেশে থাকার চেষ্টা করুন, গরম পানীয় পান করুন, গরম খাবার খান, গরম জামাকাপড় পরুন, ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন, কাজকর্ম করুন, হাঁটাচলা ও শরীরচর্চা করুন। তাহলে ভালো ফল পাওয়া যাবে। পায়ের তালুতে রোদ লাগান,সর্ষের তেল লাগান, বিশেষ করে স্নান করতে যাওয়ার আগে, নাকে সর্ষের তেল টানুন।
২. শীতে ফ্লু বা শীতকালীন ভাইরাসের সংক্রমণ শরীর স্বাস্থ‍্যকে গড়বড় করে তোলে।বদ্ধ পরিবেশ এই ভাইরাসের সক্রিয় হয়ে ওঠার জন‍্য আদ‍র্শ।বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়।
খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করুন, শরীরচর্চা করুন, পুষ্টিকর খাবার খান,জল বা জলীয় খাবার খান যাতে শরীরে জলের পরিমাণ কমে না যায়।

৩. শীতে অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, এতটাই যে, ক্রিম ময়েশ্চারাইজারে ঠিক হয় না, ত্বক ফেটে যায়, যন্ত্রণা করে,এমনকি সংক্রমণও ঘটে যায় যদি অবহেলা করা হয়।বিশেষ করে জলে ভেজালে বা ঠান্ডায় হাত বেশি আক্রান্ত হয়। এক্ষেত্রে, মৃদু সাবান দিয়ে হাত ধুতে হবে, পেট্রোল জেলি সমৃদ্ধ ভালো মানের লোশন ব‍্যবহার করতে হবে,রাত্রে শোবার আগে অবশ্যই।

৪. শীতে আর্থারাইটিসের রোগীদের জয়েন্টের ব‍্যথা বাড়ার সম্ভাবনা বাড়ে।
ভালো করে গরম জামাকাপড় পরতে হবে, বিশেষ করে মাথা,হাত ও পা গরম পোশাকে ঢাকতে হবে, কারণ, শরীরের এই অংশগুলি থেকেই সবচেয়ে বেশি পরিমাণ তাপ বাইরে বেরিয়ে যায়।শীতের সময়টাতে শরীরচর্চা বাড়াতে হবে। শীতে অঙ্গপ্রত‍্যঙ্গের নড়াচড়া কম হলে জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে।

৫. শীতে HSV ভাইরাসের আক্রমণে কালশিটে দাগ পড়তে পারে।এ সংক্রমণ একবার ঘটলে পুরোপুরি এটা সারে না সারাজীবনে,ত্বকের স্নায়ুকোষের মধ্যে এটি সুপ্তভাবে থেকে যায়।শীত এলে আবার সংক্রমণ ঘটতে পারে, বিশেষ করে রোদ বাতাস, ক্লান্তি বা শারীরিক অসুস্থতার সময়।
Buy Blankets and winter clothes from Amazon

অন‍্যান‍্য ভাইরাল সংক্রমণের মতো এক্ষেত্রেও বেশি করে জল বা জলীয় দ্রব্য খেতে হবে, বিশ্রাম নিতে হবে ও উপযুক্ত পুষ্টিকর খাদ‍্য খেতে হবে।
অ্যালকোহল, ঠান্ডা ভেজা কাপড় এক্ষেত্রে উপযোগী। লিপ বাম ঠোঁটকে ভবিষ্যত সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
শীতের সুরক্ষা

৬. শীতের শুষ্ক, ঠান্ডা আবহাওয়া শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়।
এক্ষেত্রে,সবচেয়ে ভালো উপায়, শ্বাসকষ্টের রোগীদের একটা রিপোর্ট তৈরি করতে হবে যে, কোন ধরনের আবহাওয়া সমস্যাকে বাড়িয়ে তোলে।সেই অনুযায়ী সাবধান হয়ে,সেইসঙ্গে ধুলো ধোঁয়া এড়িয়ে চলতে হবে।

৭. শরীর হঠাৎ ঠান্ডা আবহাওয়ায় উন্মুক্ত হলে রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায়। আবার শীতের মধ্যে অতি গরম পোশাক পরে পরিশ্রমসাধ‍্য কাজ করলে শরীর হঠাৎ গরম হয়ে গেলে রক্তনালীগুলো প্রসারিত হয়,ফলে রক্তচাপ কমে যায়।এর মধ্যে যে কোন একটা পরিস্থিতি তৈরি হলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে।
তাই একেবারে খালি গায়ে শীতের মধ্যে না যাওয়া ভালো। আবার খুব গরম পোশাক করে কাজ করা উচিত নয়। শীতের সময় একটার পর একটা পোশাক পরে কাজ করা উচিত।এতে শরীর গরম হতে থাকলে একটা একটা করে পোশাক খুলে রাখা যায়।
শীতে করুন শরীরচর্চা


২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Thanks, very very good tips for winter Health care tips need more

Pronab Mondal বলেছেন...

Ok,I shall try my best.
Thank you.

Featured post

শীতের স্বাস্থ্য-সমস্যা ও তার প্রতিকার How to heal the health problems of Winter season

শীতে পরুন গরম পোশাক শীত একটি সুন্দর মনোরম ঋতু।কিন্তু শীতকাল অনেকের কাছেই খুব সমস্যার, বিশেষ করে যাদের ঠান্ডার ধাত বা অ্যাজমা ইত‍্যাদি...