school লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
school লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ মে, ২০১৯

স্কুলছুট

School escapee
এসো নাটক করি

।।।।প্রথম দৃশ‍্য।।।।

হীরু।। মা,ভাত দাও।খুব খিদে পেয়েছে।
বকুল।। তুই এতক্ষণ ছিলি কোথায় রে,স্কুলে যাসনি কেন ?
হীরু।। (আমতা আমতা করে) ছিলাম....
বকুল।। কোথায় ছিলি ?
হীরু।। ছিলাম আশেপাশে।
বকুল।। আশেপাশে মানে কোথায় ? তোর বাবা তো তোকে খুঁজেও পায়নি, কোথায় লুকিয়ে ছিলি বল।স্কুলে যাসনি ব'লে খুব রেগে আছে।মার কারে কয় আজ তুই বুঝতে পারবি।
হীরু।। বাবা খুব রেগে গেছে ?
বকুল।। রেগে গেছে মানে ? বেশ ভালো মতোই রেগেছে।স্কুলে যাসনি,স্কুল ফাঁকি দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস,আর সে রাগবে না ?
হীরু।। সবদিন স্কুলে যেতে ভালো লাগে না মা।বাবা কেন এটা বোঝে না ?
বকুল।। বুঝবে আজ সন্ধ‍্যেবেলা দেখিস,পিঠের ছাল তুলে দেবে।
হীরু।। মা,মার খেলে মরে যাবো,তুমি বাবাকে একটু ঠেকিও।
বকুল।। আমি ঠেকাতে-ফেকাতে পারবো না,আয় ভাত খেয়ে নে।
(বকুল রান্নাঘরের দিকে পা বাড়ায়।মা মা করতে করতে হীরুও মায়ের পিছনে পিছনে যায়।)

বুধবার, ১ মে, ২০১৯

স্কুলপাঠ‍্যে শরীরচর্চা কেন আবশ‍্যিক হওয়া উচিত Why games should be compulsory in school syllabus


লাস্ট পিরিয়ড শেষ হলেই স্কুল ছুটি।তাই লাস্ট পিরিয়ড যেন কাটতেই চায় না।বড়ই অধৈর্য লাগে।ছুটির ঘন্টা কখন বাজবে তার জন‍্যই মন উসখুস করতে থাকে।তাই শিক্ষক মশায় কি পড়াচ্ছেন সে দিকে মন দিতেই মন চায় না।

Featured post

শীতের স্বাস্থ্য-সমস্যা ও তার প্রতিকার How to heal the health problems of Winter season

শীতে পরুন গরম পোশাক শীত একটি সুন্দর মনোরম ঋতু।কিন্তু শীতকাল অনেকের কাছেই খুব সমস্যার, বিশেষ করে যাদের ঠান্ডার ধাত বা অ্যাজমা ইত‍্যাদি...