![]() |
| গণশিক্ষা |
দরকার গতানুগতিকতার বাইরে বেরনো
গতানুগতিক শিক্ষা পদ্ধতি খুব দ্রুত গতিতে মানব সম্পদের উন্নতি ঘটাতে ব্যর্থ হচ্ছে।এত শ্লথ গতিতে চ'লে উন্নত দুনিয়ার সাথে সমানতালে পা মিলিয়ে চলা সম্ভব নয়।আর তাই উন্নত দুনিয়ার থেকে এখনো আমরা পিছিয়ে রয়েছি।এই পিছিয়ে থাকাটা অসহ্য।দেশে সম্পদের অভাব নেই।অথচ মানুষ অনাহারে, অশিক্ষিত থাকে।দেশনেতাদের মধ্যেও কোন হেলদোল দেখিনা।দেশ উচ্ছন্নে যাচ্ছে, মানুষ খাদ্য পাচ্ছে না,শিক্ষা পাচ্ছে না।অথচ দেশনেতাদের তা নিয়ে কোন মাথাব্যথা নেই, তারা কতই না নিশ্চন্ত।



